1 Answers
মায়ের সাথে সদাচরণ এবং তার সেবাযত্ন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। সন্তান গর্ভধারণ, জন্মদান ও লালনপালনের জন্য একজন মা অত্যন্ত কষ্ট ভোগ ও ত্যাগ স্বীকার করেন। তাই আল্লাহ তায়ালা মায়ের প্রতি যথাযথ কর্তব্য পালনের জন্য সন্তানদের নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরেই মায়ের স্থান। মায়ের প্রতি যথাযথ কর্তব্য পালন ও তার সেবা করার মাধ্যমে জান্নাত লাভের পথ সহজ হয়। তাই রাসুল (স) বলেছেন- মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
5 views
Answered