1 Answers
ইসলামি পরিবার পরিচালনার দায়িত্ব পুরুষের হওয়ার কারণে এ পরিবার পিতৃতান্ত্রিক। ইসলামি পরিবারে পিতা হলেন প্রধান কর্তা। পরিবারের পুরো ব্যয়ভার বহনের দায়িত্ব তার। পরিবারের সদস্যদের নিরাপত্তা তিনিই নিশ্চিত করেন। ইসলামি পরিবারে স্ত্রী সন্তানের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও বাসস্থানের ব্যবস্থাও পিতা করে থাকেন। সন্তান এবং স্ত্রী ইসলামের বিধান অনুযায়ী পিতার আদেশ-নিষেধ পালন এবং তার যথাযথ আনুগত্য করতে বাধ্য থাকে। এসব কারণে ইসলামি পরিবার পিতৃতান্ত্রিক।
4 views
Answered