1 Answers
বিধবা বা তালাকপ্রাপ্তা কন্যাসন্তানকে আশ্রয়দান ও ভরণপোষণের ব্যবস্থা করাকে মহানবি (স) সর্বোত্তম সদকাহ বলেছেন।
কন্যাসন্তানকে বিয়ে দেওয়ার পর যদি সে বিধবা কিংবা তালাকপ্রাপ্তা হয়ে আশ্রয়হীন হয়ে পড়ে তাহলে পিতার দায়িত্ব হলো তাকে আশ্রয় দেওয়া এবং তার ভরণপোষণের ব্যবস্থা করা। আর এটিই হলো পিতার জন্য সর্বোত্তম সদকা। রাসুলুল্লাহ (স) বলেছেন, 'আমি কী তোমাদের সর্বোত্তম সদকার কথা বলে দেব? তাহলো যখন তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসে এবং তুমি ছাড়া তার ভরণপোষণ দেওয়ার মতো কেউ থাকে না তখন তার ভরণপোষণের দায়িত্ব নেওয়াই হলো সর্বশ্রেষ্ঠ সদকা।'
5 views
Answered