1 Answers
উল্লিখিত বনটি হলো কৃত্রিম বন। কৃত্রিম বনায়ন বৃদ্ধির ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সামাজিক বন, কৃষি বন ইত্যাদি মানবসৃষ্ট বন বা কৃত্রিমবন।
মানবসৃষ্ট বন প্রাকৃতিক বনের মতোই পরিবেশে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গৃহনির্মাণ ও আসবাবপত্রের জন্য কাঠের জোগান দান ও জ্বালানি কাঠের ঘাটতি পূরণ করে। পতিত জমি, বসতভিটা, সড়ক, রেলপথ, বাঁধ, খাল-বিল ও নদীর পাড়ে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে বনায়ন ও পরিবেশ সংরক্ষণ। একই জমি বার বার ব্যবহার করা যায়, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এতে উৎপাদন ঝুঁকি কমে যায়। বন তৈরির কাজে দরিদ্র জনগোষ্ঠীকে কাজে লাগানো এবং দারিদ্র বিমোচন করা যায়। এতে বেকার সমস্যার সমাধান হয়। প্রাকৃতিক ভারসাম্য পরিবেশ দূষণ রোধ ও মরুকরণ রোধ করে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণ করে।
এছাড়া এই বনায়ন করে এবং বন থেকে বনজ সম্পদ আহরণ, প্রক্রিয়াজাত বিভিন্ন জিনিসপত্র তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।