1 Answers

উদ্দীপকে বাংলাদেশে অবস্থিত উল্লিখিত বনটি হলো ম্যানগ্রোভ বন যা সুন্দরবন নামে পরিচিত।

নদীতীর বা সমুদ্র উপকূলীয় অঞ্চলের কাদামাটিতে জন্মানো ঠেসমূল বা শ্বাসমূল সমৃদ্ধ বৃক্ষরাজি দ্বারা সৃষ্ট বনই হলো ম্যানগ্রোভ বন। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা এবং কক্সবাজারের চকোরিয়ার কিছু জায়গায় এই বন রয়েছে। ম্যানগ্রোভ বনের নিম্নভূমি জোয়ার-ভাটা দ্বারা দৈনিক দুইবার প্লাবিত হয়। এ বনাঞ্চলে বৃক্ষসমূহের জরায়ুজ অঙ্গুরোদগম হয় এবং শ্বাসমূল থাকে। ম্যানগ্রোভ বনের মাটি সর্বদা লোনা পানিতে ভেজা থাকে বলে বৃক্ষসমূহ চিরহরিৎ। এ বনের প্রধান বৃক্ষ হলো সুন্দরি, যার জন্য এ বনের নাম হয়েছে সুন্দরবন। ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান কাষ্ঠল বৃক্ষ হলো- সুন্দরি, গেওয়া, গরান, বাইন, কেওড়া, পশুর, কেওড়া ইত্যাদি। এ বনের অকাষ্ঠল বৃক্ষের মধ্যে গোলপাতা, হোগলা, হেতাল, কেয়া, হারগোজা, বেত, শন ইত্যাদি প্রধান। ম্যানগ্রোভ বনের প্রাণীদের মধ্যে রয়েছে বানর, কুমির, হাঙ্গর, অজগর ও বিভিন্ন প্রজাতির সাপ। এ বনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণ এবং গোলপাতা। অতএব, ম্যানগ্রোভ বনে উপরিল্লিখিত জীববৈচিত্র্য দেখা যায়।

5 views

Related Questions