1 Answers

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন। এ ছাড়া সাবেক জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান  এই চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি । 

4 views

Related Questions