1 Answers

ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার এ বাণিজ্য যুদ্ধ শুরু হয় মূলত ২০১৮ সালের জুন থেকে। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় চীনও।

এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ তীব্র আকার ধারণ করে। অবশেষে এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। চুক্তির আওতায় মার্কিন পণ্যসামগ্রী আমদানির পরিমাণ বাড়াবে চীন ।

4 views

Related Questions

Translate into English: সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। সাতচল্লিশ পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে। কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতিবান মানুষও যে স্বাধীনতার পরিচায়ক, সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকান্ডে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়।
1 Answers 4 Views