1 Answers
সাধারণত কোন ওয়েব পেজের উপাদানগুলো HTML এবং CSS দ্বারা তৈরি করা হয়।
HTML: HTML কোন প্রোগ্রামিং ভাষা নয়। একে Hyper Text Markup Language বলে। Markup Language একসেট Mark up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এবং Mark up ট্যাগসমূহ ব্যবহার করে প্রকাশ করা হয়।
CSS: CSS হল ওয়েব ব্রাউজার ভিত্তিক ভাষা। এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets. এটি দিয়ে একটি ওয়ে পেজে ব্যবহৃত গঠন, অবস্থান, রং, বর্ডার, গতিশীলতা ইত্যাদি কিভাবে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করবেন তা সহজে নির্ধারণ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, CSS এর মাধ্যমে ভিন্ন ভিন্ন ডিভাইসে একটি ওয়েব পেজকে প্রতিটি ডিভাইসের সাইজ অনুযায়ী সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে Static Website বা স্টটিক ওয়েব পেজ Development করা যায়। Dynamic website তৈরি করার জন্য HTML এবং CSS এর সাথে PHP, Java Script ইত্যাদি দরকার হয়।