1 Answers

স্বাধীন প্রকল্প হলো, সেই সকল প্রকল্প যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয় বা স্বাধীন। এক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প গ্রহণে কোন প্রভাব বিস্তার করে না। যেমন ডিজিটাল স্টুডিও এর ক্ষেত্রে ক্যামেরা ও ছবি প্রিন্ট করার মেশিন ক্রয়ের সিদ্ধান্ত হলো স্বাধীন প্রকল্প। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে প্রকল্পে মুনাফা বেশি হবে সেটাই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে অপর প্রকল্প বাধা হয়ে দাঁড়াবে না।

6 views

Related Questions

Translate into English: সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। সাতচল্লিশ পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে। কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতিবান মানুষও যে স্বাধীনতার পরিচায়ক, সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকান্ডে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়।
1 Answers 4 Views