1 Answers
উদ্দীপকে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সায়মা হকের মতো উদ্যোক্তাদের ভূমিকা প্রশংসনীয়।
ব্যবসায় উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরূপ শিল্প উদ্যোগ অনেক কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। উদ্দীপকে উল্লিখিত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সায়মা হক বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে 'সায়মা ফুড প্রডাক্টস' স্থাপন করেছেন। এতে সায়মা হকের কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হয়েছে। একই সাথে তার প্রতিষ্ঠানে ৩০০ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তারা নিজের ও পরিবারের আর্থিক সমস্যা দূর করতে পারছে। এর মাধ্যমে দেশের বেকার সমস্যা অনেক কমেছে এবং সার্বিকভাবে জাতীয় আয় বেড়েছে।
এছাড়া উৎপাদনশীল প্রতিষ্ঠান স্থাপন করার কারণে স্থানীয় খাদ্য চাহিদা পূরণ হয়েছে। এতে জাতীয় উৎপাদন বাড়ছে। লেখাপড়া শেষ করে অনেকে উৎসাহিত হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হবে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। ফলে জীবনযাত্রার মানোন্নয়ন হবে। সুতরাং, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সায়মা হকের মতো নারী উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম।