1 Answers

সায়মা হকের মতো উদ্যোক্তাদের শিল্প স্থাপনে সহায়তাদানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) নিয়োজিত আছে।

বিডিবিএল হলো সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক। এটি দেশে ব্যবসায় বা শিল্প উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন ও পণ্যদ্রব্যের বিপণনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহায়তা দিয়ে থাকে।

উদ্দীপকের সায়মা হক 'সায়মা ফুড প্রডাক্টস' প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করার জন্য একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। এ ধরনের সহায়তা বাংলাদেশ ডেভেলমেন্ট ব্যাংক (বিডিবিএল) দিয়ে থাকে। বিডিবিএল দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এছাড়া এটি ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেয়। এটি নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে, যা সায়মা হকও পেয়েছেন। সুতরাং, সায়মা হকের মতো উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য সরকারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নিয়োজিত রয়েছে।

5 views

Related Questions

নজরুল বিদ্রোহী-চেতনা রূপ লাভ করেছিল পরাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে। নজরুলের চিন্তাধারা তাঁর বিদ্রোহী সাল সমষ্টিগত পরিচয় - রাজনৈতিক পরাধীনতা, সাম্প্রদায়িকতা, নারীর অবদমন ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে। জীবনের পুরোটা সময় তিনি প্রায় চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। দারিদ্র্যকে তিনি নিজের হাতের রেখার মতো চিনতেন। সেজন্য তাঁর সব বিদ্রোহী চেতনার উৎসস্বরূপ দারিদ্র্যকে চিহ্নিত করা যায়। নজরুলের এই ব্যক্তিস্বাতন্ত্র্য পশ্চিমা পুঁজিবাদী সমাজের ব্যক্তিস্বাতন্ত্র্য থেকে ভিন্ন। এই ভিন্নতা কবির বিদ্রোহী সত্তার পরিচয় হলেও সামাজিক ব্যবস্থায় এর অবস্থান কবির রচন ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে। নজরুলের মধ্যে বিদ্রোহ আছে, বিপ্লবী চেতনা আছে, এবং এই কারণে ব্যক্তিস্বাতাহার দিক থেকে তিনি বরাবর আপোসহীন। আর তাঁর অনুসরণে সমাজের দৃঢ়চেতা মানুষগুলো আপন আপন বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল হয়ে উঠলে সমাজের সর্বোচ্চ উন্নতি হতে বাধ্য। (Translation into English)
1 Answers 7 Views