1 Answers

কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণের সকল সমস্যা মোকাবেলার জন্য জীব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে উদ্ভিদের বৃদ্ধি ও তাতে দৃঢ়তার জন্য উদ্ভিদের প্রজনন; পোকা-মাকড়ের হাত থেকে রক্ষা; খরা ও ঠাণ্ডার মতো কিছু রোগ হতে মুক্তি; এবং খাদ্যের পুষ্টিকর উপাদান বৃদ্ধি। কম মূল্যের রোগ মুক্ত উদ্ভিদ যেমন কলা এবং আলুর মতো উদ্ভিদ উৎপাদনের জন্য এই জীব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এবং এই জীব প্রযুক্তির দ্বারা উদ্ভিদ ও প্রাণির রোগ নির্ণয় ও তার চিকিৎসার জন্য নতুন নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে এবং জীবগত সম্পদ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। জীব প্রযুক্তি উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া, গবাদিপশু ও মাছের প্রজনন ক্রিয়া ত্বরান্বিতকরণের জন্য ব্যবহৃত হচ্ছে এবং আরো কিছু বিষয় এর মধ্যে আনা হচ্ছে যেগুলোর সমাধান করা সম্ভব।

9 views

Related Questions