1 Answers
দৃশ্যত বাংলাদেশ বর্তমানে সব ধরণের দূষণের প্রাদুর্ভাবে জর্জরিত যেমন বায়ু দূষণ এবং পানি দূষণ । শহুরে এলাকার বাসিন্দারা এই ধরণের দূষণের দ্বারা সর্বাধিক ক্ষতিগ্রস্থ হচ্ছে। গত কয়েক দশকে বাংলাদেশে নিরবচ্ছিন্ন শিল্পায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। এখন আমরা পরিবেশগত দূষণের সাধারণ কিছু ধরণ সম্পর্কে জানবো। বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে। বাংলাদেশের শিল্প কারখানা, ইটের ভাটা, পুরোনো ও দূর্বল সেবা প্রদানকারী যানবাহন এবং সড়ক ও নির্মাণস্থল হতে নির্গত বিষাক্ত নিষ্কাশন ও ধুলো বায়ু দূষণের প্রধান উৎস। আমরা মোটর গাড়ি কম ব্যবহার করে এবং ২০ বছরের চেয়ে পুরোনো যানবাহনের ব্যবহার এড়ানো দ্বারাই এই ধরনের দূষণ কমাতে পারি।
17 views
Answered