1 Answers

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সময় মনে করা হচ্ছে যে বাংলাদেশ জনমিতিক সুবিধা অর্জনের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে যা কি না ভারতে কমে যাচ্ছে এবং চীনে ঋণাত্মক। চাকুরী সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণের পদক্ষের ছাড়াও এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দীর্ঘ মেয়াদে টেকসই প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ উদ্বুদ্ধ, ফসল বৈচিত্রকরণ, অনানুষ্ঠানিক খাত চিহ্নিতকরণ, কারিগরি শিক্ষা, রপ্তানি বৈচিত্রকরণ এবং পরিকল্পিত নগরায়নে প্রতি গুরুত্ব আরোপ করে। এটা বিশ্বাস করা হয় যে, বাংলাদেশ মাঝারি ধরণের প্রবৃদ্ধি দিয়েও দ্রুত দারিদ্র্য দূর করতে সক্ষম এবং জিডিপি গুণগতভাবে বাড়লে অসমাত কমে আসবে।

4 views

Related Questions