1 Answers
প্যারালিম্পিক গেমসে পঞ্চইন্দ্রিয়ের যেকোন এক বা একাধিক বিকল ইন্দ্রিয় বা বিকলাঙ্গ, প্রতিবন্ধী ক্রীড়াবিদরা এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটি আংশিক বা সম্পূর্ণ বিকলাঙ্গদের নিয়ে একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা।
এই গেমসটি দুইভাবে অনুষ্ঠিত হয়, গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস এবং শীতকালীন প্যারালিম্পিক গেমস। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তত্ত্বাবধানে সব ধরনের প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। এই গেমসের অন্যতম উদ্দেশ্য হল বিকলাঙ্গ ক্রীড়াবিদদের ও সুস্থ ও সাবলীল ক্রীড়াবিদদের মধ্যকার ব্যবধান ঘুচে দিয়ে তাদেরকে সুস্থদের মতই আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়া প্রতিযোগীতার সমান সুযোগ প্রদান করা ।
অলিম্পিক গেমসের নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল রংয়ের পাঁচ চাকতিই প্রতীক। নীল রংয়ের সঙ্গে সংযুক্ত হলুদ, আবার হলুদের সঙ্গে সংযুক্ত কালো। অন্যদিকে লাল রংয়ের সঙ্গে সংযুক্ত সবুজ, আবার সবুজের সঙ্গে সংযুক্ত কালো। নীল রংয়ের মাধ্যমে ইউরোপকে বোঝানো হয়েছে। এশিয়াকে বোঝাচ্ছে হলুদ। কালো, সবুজ এবং লাল রং যথাক্রমে আফ্রিকা, ওশিয়ানিয়া ও আমেরিকা মহাদেশকে বোঝাচ্ছে। অনেকের মতে এর মাধ্যমে বিশ্বজননীতা ও অলিম্পিসম বোঝানোর চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা। অলিম্পিক চার্টারের রুল আটে পাঁচ মহাদেশ এবং অ্যাথলিটদের সমন্বয়ের কথা উল্লেখ করা হয়েছে।