1 Answers
বিদেশ থেকে বাকি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে বহুজাতিক কোম্পানি রূপে ও সরকারি বিদেশি সরকার ও তাদের এজেন কর্তৃক কোন দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা গুলো হলো:
১) অবকাঠামোগত উন্নয়ন: বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকে উৎসাহীত করতে অবকাঠামোগত উন্নয়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে।
২) মানবসম্পদ উন্নয়ন: বিশাল জনগোষ্ঠীর এই দেশে বেশির ভাগ মানুষ বেকার। বিদেশিরা তাদের কল-কারখানায় সহ কম মূল্যে এই বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে শ্রমিক হিসেবে নিয়োগ দিতে পারে।
৩) কারিগরি দক্ষতার উন্নয়ন: বৈদেশিক বিনিয়োগের ফলে দেশের কারিগরি দক্ষতার উন্নয়ন ঘটে। বিনিয়োগকারীরা বিনিয়োগ ক্ষেত্রে উন্নয়ন প্রযুক্তিকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
৪) কর অবকাশ সুবিধা প্রদান: বিদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয় এই উদ্দেশ্যে বিভিন্ন কর অবকাশ সুবিধা দেয়া হচ্ছে।
৫) রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা: বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা সুবিধা ভোগ করছে।
৬) সু-শাসন প্রতিষ্ঠা: বাংলাদেশে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ফলে সু-শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
৭) ব্যবস্থাপনার উন্নয়ন: বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ফলে পর্যাপ্ত পুঁজির সাথে দক্ষ ব্যবস্থাপকেরও আগমন ঘটে। যা বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় একটি দিক।
৮) উৎপাদনশীলতা বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও ভাবমূর্তি উন্নয়ণ: এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে।
বৈদেশিক বিনিয়োগ এর সুবিধার পাশাপাশি বিনিয়োগের সমস্যা রয়েছে। সেগুলো হলো:
১) রাজনৈতিক অস্থিতিশীলতা।
২) সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রিতা।
৩) আমলাতান্ত্রিক জটিলতা ।
৪) অবকাঠামোগত জটিলতা ও সমস্যা মুখোমুখি হওয়া।
৫) অদক্ষ শ্রমিক।
৬) বাজারের সংকীর্ণতা।
৭) শ্রমিক অসন্তোষ।
৮) দুর্নীতি ও আইন-শৃঙ্খলার অপব্যবহার।