1 Answers
”সবার জন্য শিক্ষা”
- আমাদের দেশে সর্বজনীন শিক্ষা বলতে মূলত মৌলিক শিক্ষাকে বোঝায়, যা প্রধানত প্রাথমিক শিক্ষার মাধ্যমে দেয়া হয়।
- বাংলাদেশ সরকার আশির দশকে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক করেছে।
- প্রাথমিক শিক্ষার দ্বারা শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্নিক, নৈতিক এবং মানবিক বিকাশ এবং উন্নয়ন সাধন হয়।
- দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সর্বজনীন শিক্ষার তথা প্রাথমিক শিক্ষার বিকল্প নেই।
- আমাদের জাতীয় জীবনের অধিকাংশ সমস্যার সমাধান শিক্ষিত জনগোষ্ঠীর দ্বারা হয়ে থাকে।
- প্রাথমিক শিক্ষার ভিত্তিভূমি দুর্বল হলে তা ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় জীবনে প্রভাব ফেলে ।
- সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে।
- সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে প্রতিবছর সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয় ।
- বাংলাদেশে ৬-১০ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য ১৯৮০ সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
- সর্বজনীন শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাসমূহ দূর করে এর মানোন্নয়ন জাতীর ভবিষ্যতের জন্য অতীব জরুরি।
4 views
Answered