যমুনা বহুমূখী সেতু এর অর্থ কি?
যমুনা বহুমূখী সেতু । এখানে বহুমূখী কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে । সঠিক উত্তর চাই । সঠিক উত্তর না জানা থাকলে উত্তর করার দরকার নেই ।
3038 views
2 Answers
বহুমূখী মানে একাধিক কাজে ব্যাবহার করা যায় যেমন একই সাথে গাড়ী এবং রেলগাড়ী চলতে পারে বলে এটাকে বহুমূখী সেতু বলা হয়।
3038 views
Answered
যমুনা সেতু বাংলাদেশের পুর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে। এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আন্তঃআঞ্চলিক ব্যবসায় ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক ও রেলপথে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার অপুর্ব সুযোগ করে দিয়েছে। সেতুটির উপর দিয়ে ৪ লেনের সড়ক এবং ২টি রেলট্র্যাক নেওয়া হয়েছে। এর জন্য এর নাম দেওয়া হয়েছে যমুনা বহুমুখী সেতু।।।।
3038 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy