রাসুল শব্দের অর্থ কি কোর আন ও হাদীস এর আলোকে দয়া করে জানাবেন?
4511 views

1 Answers

রাসূল অর্থ প্রেরিত পরুষ বা আল্লাহ তায়ালার বাণীবাহক। ফারছীতে পয়গম্বর বলে। আল্লাহর বান্দাগণকে সুপথে পরিচালিত করিবার জন্য, তাহার আদেশ ও নিষেধসমূহ দুনিয়াবাসীর নিকটে পৌছাইয়া পুণ্যের পুরুষ্কার ও পাপের শাস্তির ভয় এবং কি প্রণালীতে আল্লাহর এবাদত করিতে হইবে ইত্যাদি জানাইবার এবং অঙ্গ মানবমন্ডলীকে হেদায়েত করিবার উদ্দেশ্যে মানব জাতি হইতে যুগে যুগে একের পর অন্য বা একই সময়ে দুনিয়ার বিভিন্ন স্থানে যেই একদিক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে, তাহারাই রাসূল নবী বা পয়গম্বর। প্রত্যেক পয়গম্বরেই আল্লাহ তায়ালার ওহী বা বাণী জিব্রাঈল (আ:) এর মারফতে প্রাপ্ত হইয়া স্ব স্ব উম্মতমন্ডলীকে হেদায়েত করিয়া গিয়াছেন। দুনিয়ার প্রথম পয়গম্বর হইলেন আদি পিতা হযরত আদম (আ:) এবং সর্বশেষ পয়গম্বর, যাহার উপর আল্লাহ তায়ালার পবিত্র কালাম কোরআন শরীফ নাযিল হইয়া ছিল এবং যিনি ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি হইয়াছেন বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম। আর তিনি হইতেছেন সকল পয়গম্বরের শেষ্ঠ বা স্ম্রাট পয়গম্বর।

4511 views