1 Answers
শহর, নগর, প্রদেশ ও দেশএদের আগে in বসিয়ে করবে বেশ বেশ।
-সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,এদের আগে in বসানো হয় আজ অবধি ।
-প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগেat বসিয়ে করবে বাজিমাত।-সময়ের আগে at বসে, দিনের আগে on,দিনের অংশ ভাগে in না বসালে, মাথা করবে ভন ভন ।
-Festival- এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।
-Person- এ by, পাশে বুঝাতেও by, যানবাহনেও তাই Article দিলে (যানবাহনের আগে) on হয় কিন্তু in a car দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।
-ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
-বাহির থেকে ভিতরে into ব্যবহার করোরে, ভিতর থেকে বাহিরে হয় out of,Preposition না বুঝলে মুড থাকবে off।
-লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে above Since, for বুঝ না, কেন নাও ভাব?
-শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under Preposition আসলেই খুব মজার।
-মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Prepositionশিখতে পেরে, আমি আছি খুব ভালো।
-On- এ গিয়ে গতি হলে শেষ, হয় onto,সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to. কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through (বাধা থাকলে)।
-এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,(বাধা না থাকলে)।
-Preposition শিখলে নেই কোনো Loss। এর বুঝাতে of হয় Boss.