আমার হাতে চুলকানি জাতীয় কিছু হয়েছে, যেটি ভিতর পানি জাতীয় কিছু থাকে, আর এগুলো খুব চুলকায়, এগুলো কব্জি পর্যন্ত সীমাবদ্ধ। কব্জির উপরে হাতে লাল লাল এমন কিছু হয়েছে যেটাও অনেক চুলকায়। লাল লাল কেমন যেন একটু। দুই হাতের অবস্থাই এরকম। আর শরীরে, ঘাড়েও চুলকায়। রানের চিপা চাপাতেও ছিল সেগুলো একটু আবার অন্যরকম , ওষুধ ব্যবহার করে কমেছে একটু, তবে এখনো আছে। আর দুই পা কেমন যেন লাল হয়ে থাকে জায়গায় জায়গায়,সেগুলো অনেক চুলকায়, একপর্যায়ে চুলকাতে চুলকাতে ছিলে ফেলি। তারপর জলে এবং তারপর কেমন যেন কালো হয়ে যায় জায়গাটা ছেলার পরে। প্রায় তিন থেকে চার মাস হলো এই সমস্যা অনেক ওষুধ খেয়েছি ডাক্তার দেখিয়েছি ভালো হচ্ছে না এখন আমার কি করা উচিত। আমার রক্তে কি কোন প্রবলেম আছে কিনা বা কি করা উচিত একটু পরামর্শ দিবেন দয়া করে। রাতের বেলায় এগুলো আরো বেশি চুলকায়, জীবন শেষ হয়ে যাচ্ছে আমার।
9 views

0 Answers