জ্বর ঠোসা কেন হয়?
জ্বর ঠোসা অনেক কারণে হতে পারে, জ্বর ঠোসা হয় একটা নির্দিষ্ট ভাইরাসের কারণে নাম হারপিস ক্যামপ্লেক্স ফায়ার। এটা যদি একবার শরীরে ঢুকে এটা সারাজীবন থেকে যায়। এজন্য বারবার জ্বর ঠোসা হয়। সাধারণত ভাইরাসটা চুপ করে বসে থাকে তেমন ঝামেলা করে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেগে উঠে জ্বর ঠোসা তৈরি করে। কখন কখন জেগে ওঠে, যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় যেমন ঠান্ডা লাগলো বা জ্বর আসলো তখন এই জ্বর ঠোসা তৈরি করতে পারে। এটা দেখেই হয়তো কোন বুদ্ধিমান ওইটার নাম দিয়েছিল জ্বর ঠোসা। তারপরে অন্য কোন ইনফেকশন হলে। যেমন মানসিক চাপে থাকলে খুব ক্লান্তি লাগলে বা মেয়েদের মাসিকের সময় এরা জেগে উঠে জ্বর ঠোসা তৈরি করতে পারে।
19 views