জন্মের পর বাবু কান্না করে নাই।?

আসসালামু আলাইকুম। আ

আমার মেয়ে জন্মের সময় কান্না করে নাই। প্রায় তিন ঘন্টা পর কান্না করছে। নার্স সবরকমের চেষ্টা করছে কান্না করানোর জন্য কিন্তু পারে নাই। নার্স বললো গোংগানোর মত কান্না করছে কিন্তু আমি শোনি নাই। মূলত এজন্য সিএমএইচ( সিলেট) নিয়ে আসা। জন্মের পর থেকে পুরোটা সময় অক্সিজেন সাপোর্ট ছিলো। সিএমএইচ আসার পর যখন এম্বুলেন্স থেকে নামি তখন মেয়ে আমার কুলে ছিলো এবং তার গোংগানোর কান্না করার আওয়াজ আমি শোনি। সাথে সাথে এনআইসিইউ তে নেয়া হয় সেখানে যাথারীতি কান্না নাড়াচাড়া সব করে। পরবর্তীতে শ্বাস কষ্ট শুরু হয় ডাঃ বললেন ইনফেকশন হইছে এ্যান্টিভায়োটিক দিলেন, যাই হোক ঠিক হলো। আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে সুস্থ এবং সবকিছু নরমাল আছে। শুধু দিনের বেলা ঘুমায় রাতের বেলা শেষ রাতে সজাগ থাকে। ইনশাআল্লাহ হয়ত সময়ের সাথে সাথে এইটা ঠিক হয়ে যাবে। এখন আমার ভয় হচ্ছে যতটুকু বুঝি কান্না না করাটা নরমাল ঘটনা নয়। এজন্য ভবিষ্যতে মেয়ের কি কি ক্ষতি হতে পারে? এখন আমার কি কোন ডাঃ এর চিকিৎসা নেওয়া উচিৎ। আর চিকিৎসা নিলেও কোন ডাঃ এর কাছে যাবো?

আশা করি পরামর্শ দিয়ে কৃতজ্ঞ করবেন।

60 views

2 Answers

Dr. Rina Akter
এমবিবিএস, পিজিটি (অবস & গাইনি) ডিএমইউ ঢাকা
মেডিকেল অফিসার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল
মেয়ের ওজন কত ছিল আপনার কি নরমাল ডেলিভারির মাধ্যমে বাবু হয়েছে?  কত সপ্তাহে হয়েছে?এমন আরো অনেক কিছু জানতে হবে বিস্তারিত জানতে হলে সরাসরি কথা বলাটা প্রয়োজন।
60 views Answered
mm kit খাওয়ায় পর মাসিক ঠিক মতো হয়েছে কিন্ত মাসিক বন্ধ হয়ে 3 দিন হচ্ছে কিন্ত এখনো সাদা স্রাব যাচ্ছে কি করণীয় 🥺প্লিজ কেউ হেল্প করেন প্লিজ
60 views Answered

Related Questions

আসসালামুয়ালাইকুম, আমি একজন মেয়ে। এইচএসসি ২৩ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে থেকে শরীরে নানাবিধ অসুস্থতায় ভুগতে থাকি এজন্য আর ফর্ম ফিলাপ করতে পারি নি বলতে ইচ্ছে করেই ফর্ম ফিলাপ করি নি,জানি পরীক্ষা খুব খারাপ হবে আমার। পরবর্তীতে এখন, এইচএসসি ২৪ ব্যাচের সাথে পরীক্ষা দিলে আমি কি ফোর সাবজেক্ট সহ সবগুলো বিষয়ে পরীক্ষা দিতে পারবো নাকি শুধু ফোর সাবজেক্ট বাদে বাকি ৬টাই মেইন সাবজেক্ট গুলোতে পরীক্ষা দিতে হবে? দ্বিতীয়ত, আমাকে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এখন* নাকি ২৪ ব্যাচের ফর্ম ফিলাপ এর সময় বা নির্বাচনী পরীক্ষার সময় কলেজে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে? বা আমার রেজিস্ট্রেশন বাতিল হবার কোনো সম্ভাবনা আছে নাকি!😅 অনুগ্ৰহ‌‌ করে, কেউ যদি সঠিক তথ্য জেনে থাকেন তবে কমেন্ট করবার জন্য বিনীতভাবে অনুরোধ রইলো। ধন্যবাদ,আপু/ ভাইয়া সবাইকে🩷🌸
3 Answers 173 Views

Next steps