একজন মানুষকে আমি অনেক ভালোবাসি তাকে সারা জীবনের জন্য পেতে চাই কিন্তু ভুলের কারণে সে আমার থেকে দূরে সরে গিয়েছে এখন তাকে কিভাবে আবার ফিরে পাবো?

আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন সে ক্লাস সেভেনে পড়ে । তখন থেকে তাকে ভালো লাগতো কিছুদিন পর আমি বিষয়টা বাড়িতে জানাই। আমার মা ও বলেছে তোর যেহেতু পছন্দ হয়েছে তুই নিয়ে থাকবি ওদের কোন আপত্তি ছিল না ওর সম্পর্কে জানার জন্য ওদের বাড়িতে গিয়েছিল অন্য আরেকজনের মাধ্যমে ।তখন যার মাধ্যমে গিয়েছিল আমার মা সে বলেছিল আমাদের কাছে বিয়ে দেবে না ওরা অনেক বড়লোক ।তারপর কিছুদিন পরে আস্তে আস্তে ওর সাথে কথা হয় যোগাযোগ বাড়ে সম্পর্ক গভীর হয় ।আমিও স্কুল ছেড়ে চলে আসি এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এর মাঝে ভালোভাবেই ছিল সে আমাকে বলেছিল আমি যেন কলেজে উঠে অন্য কারো অন্য কোন ছেলের মত হয়ে না যায় ওকে যেন না ভুলি আমি ওর কথা মাথায় নিয়েছিলাম কলেজের কোন মেয়েকে আমি ফ্রেন্ড করিনি এখনো আমার ফ্রেন্ড লিস্টে আমার কলেজের কোন মেয়ে নেই তার কথা আমি শুনতাম সেও আমার কথা শুনতো সবকিছুই ঠিক ছিল কিছুদিন আগে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হয় । আমি স্কুলে গেলে তার প্রবলেম হয় কেউ দেখলে বাড়ির লোকের কাছে বলে দেয় সেজন্য সে আমাকে যেতে মানা করে কিন্তু আমিও তো না দেখে থাকতে পারি না তার এই কথাটা অনেকবার ভাঙ্গা হয়েছে তারপর যখন আমার ইন্টার ফার্স্ট ইয়ারের ইয়ার চেঞ্জ ফাইনাল এক্সাম আসে তখন আমি ভেবেছিলাম সেই অনলাইনে এসে আমাকে মেসেজ দেবে ভালোভাবে পরীক্ষা দিতে বলবে যেমনটা সবসময় করে কিন্তু এবার সেটা করেনি তারপর পরীক্ষা যেদিন সকালে আমি স্কুলের দিকে যায়। ওকে একটাবার দেখার জন্য তখন ওর ফ্রেন্ডরা ওকে চাপ দেয় বলে বিচার দিতে হবে নাকি ।তার সাথে যে সবচাইতে কাছে যে বান্ধবীটা ছিল সে আগে আমাদের সম্পর্ক চাইতো কিন্তু এখন আমাদের সম্পর্কটা চায় না তার নিজের সম্পর্কটা ভেঙ্গে যায় সে কারণে সে আর তাদের সাথে থাকা আরেকজনের সম্পর্ক ভাঙ্গায় এবং সে আমাদেরটাও চায় না তখন সে বলেছিল সে আমাকে ভুলতে পারবে না এটা ওর পক্ষে সম্ভব না। সে আমাকে স্কুলে যেতে নিষেধ করে এবং আমি না থাকতে পারার কারণে 24 দিন পর স্কুলে যাই এবং ওকে দেখি এবং বলি তুমি যা করছো এভাবে আমি থাকতে পারছি না তুমি আমার সাথে কথা বলো না আমার সকল কিছুই এলোমেলো হয়ে গেছে আমার লেখাপড়া ঠিক নেই তুমি একটা বার আসো কথা বলো আমার সাথে নয়তো আমার সবকিছু এলোমেলো হয়ে যাবে কিন্তু সে আসেনি। তারপর গতকাল আমি স্কুলে যায় এবং সাথে আমার দুজন ফ্রেন্ডকে নিয়ে যাতে আমাকে দেখে কেউ সন্দেহ না করে। আমি তাকে বুঝানোর জন্য গিয়েছিলাম যে আমার কিছুই ঠিক চলছে না তারপর যখন তার স্কুল ছুটি হয় তখন সে আমাকে দেখে এবং তার ওই যে ওই কাছের বান্ধবীটাও সাথে ছিল আমাকে দেখে তখন আর এ দিক দিয়ে আসেনি তখন আরেকজন ক্লাসমেট ছেলেকে নিয়ে তিনজন আমাদের সামনে দিয়ে আসে যখন আসছিল তখন আমি আর আমার এক ফ্রেন্ড আরো সামনে আগায় ওরা আমাদের পেছন থেকে আসতে থাকে তারপর যখন ওর সাথে কথা বলতে পারছিলাম না ওর সাথে তার ফ্রেন্ডগুলো ছিল তখন তার ওই বান্ধবী এবং সে হাসছিল আমি ওর সাথে কথা না বলতে পারার কারণে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমার রাগ হয় এবং আমি ওকে ডাক দিয়ে বসি তখন সে শুনে নি চলে গিয়েছিল এবং তাকে ওর দুই ফ্রেন্ড ওদের বাড়ির কাছে দিয়ে আসছিল তারপর ওর ওই মেয়ে ফ্রেন্ডস টা আমাকে বলে আমার ফ্রেন্ড এর পেছনে না ঘোড়াটাই বেটার আমি শুধু ওর ওই ছেলেটা কাছে থাকার কারণে বলতে পারিনি যে যখন সে আড়াই বছর আমার সাথে সম্পর্কে ছিল তখন তো সেই কথা ভাবেনি এখন কেন এ কথা বলবে আর তুমিও কেন বলবে এই কথা আমি তখন এই কথাটি বলতে পারিনি তখন আমাদের মধ্যে একটি বাজে সিচুয়েশন তৈরি হয় তারপর সবাই সবার মত চলে আসি বাড়িতে আমি স্কুলের পেছনে দাঁড়িয়ে অনেক কেঁদেছিলাম। যে কত চেনা মানুষটা কত অচেনা হয়ে গেল যে আমার কষ্টে কাঁদতো আর আজ সে আমার কষ্টে আমার ব্যর্থতায় হাসে। তারপর সে আমার সাথে কথা বলে অনলাইনে এসে আগে আমাকে ব্লক দিয়ে রেখেছিল তারপর আনব্লক করে আমাকে মেসেজ দেয় বাজে বাজে ভাষা বলছিল তুই করে বলছিলে এটা স্বাভাবিক বলতেই পারে কারণ সে অনেক রাগ করেছিল আমাকে স্কুলে যেতে মানা করেছিল কিন্তু আমি ওকে এটা বুঝাতে পারিনি যে আমার কোন কিছুই ঠিক চলছে না এভাবে চলতে থাকলে আমি ভালো কিছু করতে পারবো না এবং তার পরিবারের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না ।এটা আমি তাকে বুঝাতে পারছি না ভালো করতে গিয়েছিলাম কিন্তু এমন একটা বাজে সিচুয়েশন তৈরি হবে বুঝিনি সে ব্রেকআপ করে এবং আমাকে বলে আর স্কুলে না যেতে আমি যেদিন স্কুলে যাই না কেন ওর বাড়িতে খবরটা চলে যায় কিন্তু এই কথাটা সে আমাকে আগে বলেনি আগে বললে হয়তো আমি এই কথাটার আরো গুরুত্ব দিতাম তাহলে আর এমন হত না কিন্তু আমি তো আর ওকে বুঝাতে পারছি না কিন্তু ওকে ছাড়া তো আমার সকল কিছুই এলোমেলো এখন আমি তাকে কিভাবে আবার আগের মত পেতে পারি?

89 views

0 Answers

Related Questions

আসসালামুয়ালাইকুম, আমি একজন মেয়ে। এইচএসসি ২৩ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে থেকে শরীরে নানাবিধ অসুস্থতায় ভুগতে থাকি এজন্য আর ফর্ম ফিলাপ করতে পারি নি বলতে ইচ্ছে করেই ফর্ম ফিলাপ করি নি,জানি পরীক্ষা খুব খারাপ হবে আমার। পরবর্তীতে এখন, এইচএসসি ২৪ ব্যাচের সাথে পরীক্ষা দিলে আমি কি ফোর সাবজেক্ট সহ সবগুলো বিষয়ে পরীক্ষা দিতে পারবো নাকি শুধু ফোর সাবজেক্ট বাদে বাকি ৬টাই মেইন সাবজেক্ট গুলোতে পরীক্ষা দিতে হবে? দ্বিতীয়ত, আমাকে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এখন* নাকি ২৪ ব্যাচের ফর্ম ফিলাপ এর সময় বা নির্বাচনী পরীক্ষার সময় কলেজে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে? বা আমার রেজিস্ট্রেশন বাতিল হবার কোনো সম্ভাবনা আছে নাকি!😅 অনুগ্ৰহ‌‌ করে, কেউ যদি সঠিক তথ্য জেনে থাকেন তবে কমেন্ট করবার জন্য বিনীতভাবে অনুরোধ রইলো। ধন্যবাদ,আপু/ ভাইয়া সবাইকে🩷🌸
3 Answers 173 Views