1 Answers

দক্ষতা ব্যাজ প্রদান করা হয় নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পাঠ্যক্রমের উপর দক্ষতা অর্জনের স্বীকৃতি স্বরূপ। দক্ষতা ব্যাজ হলো চারটি- ১. সদস্যা ব্যাজ ২. স্ট্যান্ডার্ড ব্যাজ ৩. প্রোগ্রেস ব্যাজ ৪. সার্ভিস ব্যাজ। নিচে এই ব্যাজগুলো পরার নিয়ম বর্ণনা করা হলো ১. সদস্য ব্যাজ সদস্য ব্যাজ স্কাউট শার্টের বাম পকেটের মাঝখানে সেলাই করে পরতে হয়। ২. স্ট্যান্ডার্ড ব্যাজ স্ট্যান্ডার্ড ব্যাজ শার্টের বাম হাতের ভাঁজের ওপর কনুই ও কাঁধের মাঝ খানে সেলাই করে পরতে হয়। ৩. প্রোগ্রেস ব্যাজ প্রোগ্রেস ব্যাজ স্ট্যান্ডার্ড ব্যাজের স্থলে লাগাতে হয়। ৪. সার্ভিস ব্যাজ সার্ভিস ব্যাজ প্রোগ্রেস ব্যাজ সরিয়ে তার স্থানে সেলাই করে পরতে হয়।
17 views