1 Answers
দক্ষতা হলো কোনো ব্যক্তির কাজ করার ক্ষমতা বা অনুভূতি প্রকাশ করার ক্ষমতা। অন্যভাবে বলতে গেলে নির্দিষ্ট অবস্থায় সর্বনিম্ন সময়ের মধ্যে কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদন করতে পারাই হলো দক্ষতা। এ দক্ষতা শুধু কাজের মধ্যেই থাকবে এমন নয়। এটি আচরণের মধ্যেও থাকতে পারে। সুন্দরভাবে কাজ করা, সুন্দরভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, সুন্দরভাবে উপস্থাপন করা সবই দক্ষতার পরিচয়। দক্ষতা না থাকলে কেউ তার কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারে না। প্রতিটি কাজের মধ্যেই দক্ষতার প্রয়োজন হয়।
9 views
Answered