1 Answers
মাদকাসক্ত একটি সর্বনাশা বিষয়। মাদকাসক্ত ব্যক্তি তার নিজের পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনে। তাই আমাদের শিশু-কিশোরদের এই সর্বনাশা মাদকদ্রব্য থেকে দূরে সরিয়ে রাখতে হবে। মাদকাসক্ত থেকে তাকে এজন্য তাদেরকে মাদকদ্রব্য কী এবং তা সেবনের কুফল ভালোভাবে বোঝাতে হবে। যেখানে মাদকদ্রব্য পাওয়া যায় সেখানে যাতে তারা না যেতে পারে বা কোনো মাদক ব্যবসায়ী যাতে তাদের মাদক সেবনে প্রলুব্ধ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। মাদকদ্রব্য সেবন ধর্মীয় দৃষ্টিতে নিষিদ্ধ। সুস্থ এবং সুন্দর জীবনযাপনে ধর্মীয় নিষেধ মেনে চলার প্রয়োজনীয়তা তাদের নিকট তুলে ধরতে হবে। অবসর সময়ে তারা যাতে কোনো খারাপ লোকের সঙ্গে মেশার সুযোগ না পায় সেজন্য তাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে হবে। বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলে তাদেরকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এতে সমাজের উপকার হবে, তাদের নিজের মনে উদ্যম ও আনন্দ সঞ্চার হবে এবং তারা মাদকমুক্ত থাকবে।
4 views
Answered