1 Answers
একটি অনলাইন লার্নিং এনভায়রনমেন্ট যেখানে অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টর নির্ভর বিশেষ ক্লাস ব্যবস্থা। একেই ভার্চুয়াল ক্লাসরুম বলা হয়। ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত না থেকেও লেকচার শুনতে পারে। ভার্চুয়াল ক্লাসরুম দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকে। সম্প্রতি শিক্ষা ও গবেষণার মান উন্নত করার লক্ষ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম ভর্চুয়াল ক্লাসরুম তৈরি করেন। যখন কোনো শিক্ষক নির্দিষ্ট বিষয়ে পড়াবেন তখন দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে শুনতে পারে। ভার্চুয়াল ক্লাসরুমের সুবিধার ফলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনেক দূর থেকে জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারে। আধুনিক কোনো ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট ঘরে বসে করতে পারে। এভাবে ভার্চুয়াল ক্লাসরুম আমাদের উচ্চশিক্ষা এবং সঠিক শিক্ষায় সুদূরপ্রসারী ভূমিকা রাখছে।
102 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy