1 Answers

ভার্চুয়াল অফিসে কর্মীরা সশরীরে উপস্থিত না থেকে কাজ করে বলে এর অনেক সুবিধা রয়েছে। প্রথমত, অফিসের জন্য বড় ভবন দরকার হয় না। দ্বিতীয়ত, কর্মীদের রাস্তা ঘাটের ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে অফিসে আসতে হয় না। তৃতীয়ত, বাসায় বসে কাজ করা যায় বলে, অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করা যায়। ভার্চুয়াল অফিস দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখা যায়। অফিস চালানো বাবদ খরচ অনেক কম হয়। দিন-রাত ভার্চুয়াল অফিসের কার্যক্রম থাকে বলে গ্রাহকরাও এতে উপকৃত হয়। এ সকল কারণে বর্তমানে ভার্চুয়াল অফিস অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
99 views Answered