1 Answers

স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। অভিকর্ষের দরুন চাঁদের ওপর পৃথিবীর কেন্দ্রমুখী বলের কারণে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। সহজ ভাষায় অভিকর্ষ বল হলো যে বলে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। যদি এই বলটা না থাকত, তাহলে চাঁদ মহাশূন্যে মিলিয়ে যেত। আবার পৃথিবীর চারদিকে চাঁদের প্রদক্ষিণের দরুন একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় যা সেই পৃথিবী কর্তৃক কেন্দ্রমুখী বলের সমান ও বিপরীত তাই চাঁদ পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার বা ডিম্বাকার পথে ঘুরছে। এ তত্ত্বের উপর ভিত্তি করে মানুষ বিশেষ মহাশূন্যযান তৈরি করেছে যা নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর এটিই হচ্ছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম উপাদান হলো এই স্যাটেলাইট।
6 views