1 Answers

বিয়ের আগেই কনের স্বর্ণ যাচাই করে দেখা প্রসঙ্গে শম্ভুনাথ অনুপমকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছিলেন। অনুপমের বিয়ের অনুষ্ঠানে কনেকে যৌতুক হিসেবে দেওয়া স্বর্ণালংকারগুলো খাটি কি না তা যাচাই করতে চায় অনুপমের মামা। কনের পিতা শম্ভুনাথকে তিনি স্বর্ণগুলো নিয়ে আসতে বললে হবু বর অনুপমের ব্যক্তিত্ব ও মানসিকতা অনুধাবন করার মানসে শম্ভুনাথ অনুপমকে বলেছিলেন, ‘বাবাজি একবার এইদিক আসতে হচ্ছে।’ কিন্তু অনুপম মামার অনুমতি ছাড়া এক পাও নড়তে চায়নি তার ব্যক্তিত্বহীনতার কারণে।
7 views

Related Questions