1 Answers
তরীটি মহামূল্যবান মহাকালের প্রতীক বলেই এটিকে সোনার তরী বলা হয়েছে। ‘সোনার তরী’ একটি রূপক কবিতা। কবিতাটিতে প্রতিটি অনুষঙ্গই রূপায়িত। এর প্রতিটির আলাদা অর্থ রয়েছে। কবিতাটিতে তরী বলতে মহাকালকে বোঝানো হয়েছে। সময় অমূল্য, কোনো কিছু দিয়েই তার মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। আর তাই কবিতাটিতে মহাকালরূপী তরীটিকে তাৎপর্যম-িত করে তুলতেই সেটিকে সোনার তরী বলে আখ্যায়িত করা হয়েছে।
40 views
Answered