1 Answers

মাটির pH হলো মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম। এটি মাটির একটি রাসায়নিক ধর্ম যা এর উর্বরতাকেও নির্দেশ করে। সব মাটিতে সব ফসল ভালো হয় না। মাটির pH মানের (অম্লতা, ক্ষারকতা ও নিরপেক্ষতা) ওপর কোন ফসল ভালো জন্মাবে তা নির্ভর করে। কোন ফসল অম্লীয় মাটিতে ভালো জন্মে, যেমন- চা, কফি, লেবু ইত্যাদি। আবার কোন ফসল ক্ষারীয় মাটিতে ভালো জন্মে, যেমন নারিকেল, সুপারি, আখ ইত্যাদি। তবে অধিকাংশ ফসলই নিরপেক্ষ মাটিতে ভালো জন্মে। তাই মাটির pH মান জেনে সেই অনুযায়ী ফসল চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ
38 views