1 Answers

পচা আবর্জনা, সবুজ সার, গোবর, খৈল, হাঁস-মুরগির বিষ্ঠা ‘ইত্যাদিকে জৈব পদার্থ বলা হয়। মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে জৈব পদার্থের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ পদার্থটিকে বলা হয় মাটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জৈব পদার্থ মাটির অণুজীবগুলোকে ক্রিয়াশীল করে, পানি ধারণক্ষমতা বাড়ায়, মাটিতে হিউমাস সৃষ্টি করে যা মাটির উর্বরতার জন্য খুবই দরকারি। এভাবে জৈব পদার্থ মাটির গঠনকে উন্নত করার মাধ্যমে মাটির ভৌত গুণাবলি উন্নত করে।
6 views

Related Questions