1 Answers
শক্তি সম্পদ ব্যতীত শিল্প অচল বিধায় শিল্পের উৎপাদনে শক্তি সম্পদের ভূমিকাই প্রধান। শক্তিসম্পদ ব্যতীত শিল্পকারখানা চালনা করা সম্ভব নয়। বর্তমানে বড় বড় কারখানা চালানোর জন্য কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানিবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতি ব্যবহৃত হচ্ছে। তাই যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে শক্তিসম্পদ সরবরাহের ব্যবস্থা আছে, সেসব অঞ্চলেই সাধারণত বিভিন্ন ধরনের শিল্প কেন্দ্রীভূত হয়। তাই বলা যায়, শিল্প উৎপাদনে শক্তি সম্পদের ভূমিকাই প্রধান।
7 views
Answered