মাসিক হওয়ার date ছিল 15 তারিক কিন্তু সেটা 7 তারিক এ হয় , এটা হওয়ার কারণ হয়তো তার 7 দিন আগে সহবাস পর ইমার্জেন্সি পিল খাইয়াছিলাম তার জন্য হয়তো , কিন্তু 7 তারিক যখন মাসিক শুরু হয় প্রথম 3 দিন খুব এ কম পরিমাণে হয়েছে দিনে অল্প হয়ে  আবার রাতে বন্ধ 3দিন হয় এই রকম আজ 14 তারিক 8 দিন হয়ে গেল এখনো বন্ধ হচ্ছে না , রক্ত ক্ষরণ আরো বাড়ছে , এটা কি জন্য হতে পারে? এটার জন্য কি কোনো পপ্রবলেম ? এই সময় কি করণীয় ?

14 views

1 Answers

মাসিকের সময় যৌন মিলন এড়িয়ে চলুন। এবং -

বাড়তি রক্তপাত বা মেনোরেজিয়ার কারণ:

* ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যই ইউটেরাসের ভিতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম গঠন করে। মাসিক ঋতুচক্রের সময়ে এই এন্ডোমেট্রিয়ামটাই নির্গত হয় শরীর থেকে, কিছুদিনের মধ্যে ফের গড়ে ওঠে। হরমোনের স্তরে কোনো গোলমাল হলে এন্ডোমেট্রিয়াম মোটা হয়ে যায়, ফলে রক্তপাতও বেশি হয়।


* ওভারিতে কোনো সমস্যা থাকে, ইউটেরাসে ফাইব্রয়েড বা পলিপ তৈরি হয় তা হলে অতিরিক্ত রক্তপাত হতে পারে।


* অনেক সময়ে নন-হরমোনাল ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস শরীরে প্রবেশ করালে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও হেভি ব্লিডিং হতে পারে।


* প্রেগন্যান্সির মধ্যে রক্তপাত হলে বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে বলেই তেমনটা হচ্ছে

মেনে চলুন কিছু সাবধানতা: 

*অতিরিক্ত রক্তপাত থেকে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তার দেখানো বা তার পরামর্শ মেনে চলার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খান।


* খুব বেশি রক্তক্ষয় হলে ক্লান্তিবোধ থাকবে, নিয়মিত কাজকর্ম করতে পারবেন না। সেক্ষেত্রে বিশ্রাম নিন, জোর করে কাজ করতে যাবেন না। ব্যায়াম করাও বন্ধ রাখুন কয়েকদিন।


* খুব বেশি রক্তপাত হলে কিন্তু আপনার কোষগুলো যথেষ্ট অক্সিজেন পাবে না, সেক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিতে একেবারেই দেরি করবেন না।

14 views

Related Questions