1 Answers

বাচ্চাদের পেটে গ্যাস হলে নিম্নেক্ত কয়েকটি বিষয় করে দেখতে পারেন। 

  1. বাচ্চাদের শারীরিক চলাফেরায় উদ্বুদ্ধ করতে পারেন যেমন: দৌড়াদৌড়ি করা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সাঁতার কাটা ইত্যাদি। এতে বাচ্চাদের হজমশক্তি বাড়বে এবং গ্যাসের সমস্যা সমাধান হবে। 
  2. বাচ্চার পেটে গ্যাসের ব্যাথা হলে গরম কোনও জিনিস দিয়ে শেক দিতে পারেন। অতিরিক্ত গরম নয়। হালকা গরম। এতে বাচ্চার নার্ভ রিল্যাক্স হবে এবং শান্তি পাবে আপনার বাচ্চা। 
  3. গ্যাসের সমস্যা যেন না হয় এজন্য আপনি আপনার বাচ্চাকে পরিমিত পানি পানের অভ্যাস গড়ে তুলুন। 
  4. গ্যাসের আরেকটি কারণ হলো সুষম খাবার না খাওয়া। বা্চাদেরকে নিয়মিত সুষম খাদ্য সরবরাহ করুন। অল্প করে খাওয়ান কিন্তু সুষম খাওয়ান। একদিনে না পারেন সপ্তাহে নিয়ম করে খাওয়ান। এতে আপনার বাচ্চার গ্যাসের সমস্যা হবে না। 
  5. বাচ্চা যেন খাবার ভালোভাবে চাবিয়ে খায় সেদিকে নজর দিন। খাবার ভালো করে না চিবুলে তা সহজে হজম হয় না এবং গ্যাসের সৃষ্টি করে।
ধন্যবাদ। 
16 views

Related Questions