শিশুর অতিরিক্ত জেদ ও রাগ হলে কি করব?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
#স্বাস্থ্য ও চিকিৎসা
80 views

1 Answers

Dr. Nadia chaity
এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি)
রেজিস্ট্রার ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ এন্ড হসপিটাল

শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয়। শিশুদের জেদমুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি।
✔️ আসুন জেনে নিই শিশু রেগে গেলে কী করবেন-
♦ আপনার শিশু কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন।
♦ শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন, আদর করুন, কোলে নিন। দেখবেন শিশুর রাগ তাৎক্ষণিক কমে যাবে।
♦ শিশু কী বলতে চায় তা মনোযোগ দিয়ে শুনুন। অহেতুক ভুলত্রুটি ধরবেন না।
♦ পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ, স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান।
♦ শিশুর শোবারঘরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না। বেশিক্ষণ সেলফোন বা ট্যাবে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। ঘুমনো বা খাওয়ার সময় মোবাইল, টিভি বা ট্যাবকে না বলাতে অভ্যস্ত করুন।
♦ তাদের নিয়মিত খেলতে উৎসাহ দিন। নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন।
♦ শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয়, বরং ভালোভাবে চাইতে হয়।
♦ শিশুকে সব সময় বকাঝকা বা তিরস্কার করবেন না।
♦ শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারোর কাছে গল্প করবেন না।
♦ শিশুর সঙ্গে চিৎকার করে কথা বলবেন না। তাদের সামনে ঝগড়াবিবাদ করবেন না।
♦ শিশুদের কোনো সময় চড়-থাপ্পড় মারবেন না, উসকানিমূলক কথা বলবেন না, অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না। প্রয়োজনে হালকা শাসন করুন।
♦ ভালো কাজ করতে উৎসাহ দিন,পুরস্কৃত করুন।
♦ সব সময় নিজের সিদ্ধান্ত চাপাবেন না, মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না।
♦ তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন। ভালো ইচ্ছাগুলো পূরণ করুন। বুঝতে দিন তারা আপনার কাছে অনেক মূল্যবান।
♦ শিশুর সঙ্গে কথা বলে তার দৈনন্দিন কাজের একটা রুটিন তৈরি করুন। সে কখন খেলবে, কখন পড়বে, কখন স্বাস্থ্যসেবা বিধিমালা শিখবে, কখন ধর্মীয় আচার অনুষ্ঠান শিখবে ইত্যাদি যেন উল্লেখ থাকে।
✔️ প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হোন

80 views Answered

Next steps