আমার ব্রেস্ট সাইজ খুবই বেশি। শরীরের সাথে বেমানান৷ কি করণীয়?
বেমানান জিনিস খারাপ লাগে। কি করা যায় ব্রেস্ট সাইজ কমাতে?
1 Answers
কী ভাবে ঘরোয়া উপায়ে বড় স্তনের আকার ছোটো করবেন -
ফ্ল্যাক্সসিডের জল পান করুন,
ফ্ল্যাক্সসিড স্তনের আকার কমাতে সাহায্য করে। ফ্ল্যাক্সসিডে ইস্ট্রোজেন-হ্রাসকারী বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয়। ইস্ট্রোজেন হরমোন স্তনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। এক গ্লাস উষ্ণ জলে এক টেবিল চামচ ফ্ল্যাক্সসিড পাউডার মিশিয়ে পান করুন। প্রতিদিন একবার করে এই মিশ্রণ খেলে প্রাকৃতিক উপায়ে কমতে পারে স্তনের মাপ।
গ্রিন টি
ভারী স্তনের পিছনে ওজন বৃদ্ধিও সবচেয়ে সাধারণ কারণ। আর, গ্রিন টি শরীরের ওজন কমাতে সুপরিচিত। তাই স্তনের আকার কমাতে আপনার রোজকার খাদ্যতালিকায় গ্রিন টি রাখুন।
মেথি বীজের পেস্ট লাগান
স্তনের আকার কমানোর আরেকটি প্রাকৃতিক উপায় হল মেথির জল পান করা। মেথি স্তন ঝুলে যাওয়া প্রতিরোধ করে বলে মনে করা হয়। নিয়মিত মেথি ব্যবহার করলে স্তনের দৃঢ়তা উন্নত হয় এবং স্তনের আকারও কমে। তিন টেবিল চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে মেথি বীজ বেটে সেই পেস্টটি আপনার স্তনে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
লেবু জল খান
লেবু শরীরের মেদ কমাতে সুপরিচিত। নিয়মিত লেবু খেলে মেদ ঝরে এবং স্তনের চর্বি কমাতেও সাহায্য করে। সকালে খালি পেটে এক গ্লাস জলে ১টি লেবুর রস মিশিয়ে পান করুন। আপনি চাইলে এতে মধুও মেশাতে পারেন।
সঠিক ব্রা পরুন
সঠিক ব্রা না পরাও স্তনের আকার বৃদ্ধির অন্যতম কারণ। সঠিক ব্রা চিরতরে স্তনের গঠন বদলে দিতে পারে। তাই মাপ মতো ব্রা বেছে নিন, যাতে স্তনের গঠন ঠিক থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy