আমি হস্তমৈথুন করা ছেড়ে দিয়েছি।এখন নিজের শরীরকে কিভাবে মোটাতাজা করতে পারি?
আসসালামু আলাইকুম।আমার বয়স ১৭।আমি প্রায় ৩ বছর ধরে হস্তমৈথুন করতেছি।আর এমনিতেই আমায় শরীর একটু রোগা-পাতলা।আর হস্তমৈথুন করে আমার তেমন একটা সমস্যা হয়নি।আমি নিয়মিত পুষ্টিকর খাবার খাই।কিন্তু তবুও আমার শরীরকে আমি মোটা করতে পারছিনা।আমি হস্তমৈথুন ছেড়ে দিছি এই রমজান মাসে আর আমি সবসময় চেষ্টা করি এটা ছেড়ে দেওয়ার।আপনার আমাকে শুধু বলেন,আমি কিভাবে আমার শরীর মোটা-তাজা করতে পারি?
1 Answers
একচুয়্যল মোটা হওয়ার কোন মেডিসিন নেই। যা আছে তা ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরী। তাই নিয়মিত পুষ্টিকার খাবার গ্রহন করুন।
বেশী বেশী যে খাদ্য খাবার গুলা খাইতে হবে,
১)প্রতিদিন সবুজ শাক
২)সপ্তাহে ৩ দিন পেপে
৩)সপ্তাহে ৩দিন সমুদ্রের মাছ/ নদীর মাছ
৪)সপ্তাহে ১/২ দিন কবুতরের বাচ্চা/ছোট মুরগী / মাংস
৫)প্রতিদিন দুধ/ডিম
খাদ্য তালিকায় কিছু বাড়তি খাবার যোগ করতে হবে যেমন,
প্রতিদিন এর রুটিন
১)কাচা ছোলা-৩০ গ্রাম
২)কাচা বাদাম-২০ গ্রাম
৩)কিসমিস-১০ গ্রাম
৪)শুকনা খেজুর- ৫ পিস
৫)বেদনা/আপেল/কমলা/আঙ্গুর -১০০ গ্রাম মাত্রায়
কিছু করণীয়
১)সকাল ৬টায় ঘুম থেকে উঠতে হবে
২)১/২ কি.মি. হাটতে হবে
৩)বাসায় ফিরে রাতে ভিজিয়ে রাখা ছোলা,বাদাম,কিসমিস,খেজুর খেয়ে নেয়া
৪)একটু বিশ্রাম নেয়া। তার পর আপনার দৈনন্দিন কাজ করা।
প্রতিদিন টাইম মত সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া ৯ টার সাথে সাথে খেয়ে ১০ টার সময় ঘুমাতে যাওয়া। কোন ভাবেই অতিরিক্ত রাত জাগা যাবে না।
এ ছাড়াও মেডিসিন সেবন করতে পারেন।
কিন্তু মোটা করে দেয় এমন কোন মেডিসিন সেবন করা যাবে না।
খাওয়ার চাহিদা কম থাকলে বা পেটে খিদে খাওয়ার ইচ্ছা না থাকলে তার জন্য মেডিসিন খাইতে পারেন।