1 Answers
প্রাচীন জনপদ গুলো বর্তমানের মত আধুনিক, প্রযুক্তি নির্ভর কিংবা স্বয়ংসম্পূর্ণ ছিল না। নদীর তীরবর্তী এলাকায় বেশির ভাগ জনপদ গড়ে উঠতো। নদীর প্রবাহ পরিবর্তন ঘটলে জনপদ গুলো সেভাবেই নিজেদের স্থান ঠিক করতো, এছাড়া জলবায়ু পরিবর্তন, জমির উর্বরতা কমে যাওয়া, অন্য জনপদের হামলা আক্রমণে বিধ্যস্থ হয়ে যেত অনেক জনপদ। মহামারী ছিল আরেকটি কারণ। খাবার সংগ্রহ, নতুন জায়গার খোজে অনেক জনপদই এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মত থাকতেন। অনেকের ক্ষেত্রে শত্রুপক্ষের আক্রমণে সীমানা পরিবর্তন হয়ে যেত। রাজার পুত্রদের মাঝে রাজত্ব ভাগ এর মাধ্যমেও সীমা পরিবর্তন হত।
14 views
Answered