নব বিবাহিত জন্ম নিয়ন্ত্রণ?
আমি সামনে বিবাহ করতে যাচ্ছি। এবং ২ - ৩ বছরের জন্য জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে "Femicon Pill" টা বেঁচে নিয়েছি। কিন্তু এখানে ঝামেলা এই Pill টি মাসিকের প্রথম দিন থেকে খাওয়ার নিয়ম আছে। তো যে সময় বিবাহ হবে এবং প্রথম যৌন মিলন করব, তখন তো মাসিকের অনেক দিন চলে যেতে পারে বা মাসিকের কাছাকাছি আসতে পারে। তো এই সময় জন্ম নিয়ন্ত্রণ টা কিভাবে করব?
1 Answers
ফেমিকন পিল সেবনের নিয়মঃ- প্রথম মাসিকের অন্ততপক্ষে তৃতীয় দিন থেকে পঞ্চম দিনের মধ্যে পিল খাওয়া শুরু করবেন। তারপর প্রতিদিন একই সময় একটা করে পিল খেতে হবে। ২১ দিন খাওয়ার পর বাদ দিতে হবে। কিন্তু কোনো পিল যদি মিস হয় তাহলে প্রথমেই তাদেরকে আমরা বলে দিই- আপনার যখন প্রথম একদিন মিস হলো, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে যখনই মনে পড়বে তখনই খেতে পারবেন
যদি আপনার হবু স্ত্রী এর সাথে আগে থেকে কথা বলার সুযোহ পান তাহলে তাকে পিরিয়ডের ৩য় থেকে ৫ম দিন থেকে পিল সেবন করতে বলবেন। এর যদি কোন ভাবে সুযোগ তৈরী করতে না পারেন তাহলে বিয়ের পরে যেনে নিবেন যে তার পিরিয়ডের কত দিন চলে।
যদি এম হয় যে পিরিয়ড শুরু হতে ৪/৫ দিন বা ৯/১০ দিন বাকি আছে এবং পিরিয়ড রেগুলার হয় তাহলে কনডম ব্যবহার বা পিল সেবন না করে মিলন করতে পারবেন।
আর যদি জানতে পারেন যে, পিরিয়ড শেষ হয়েছে ২/১ দিন আগে তাহলে কনডম ব্যবহার করবেন। বা কোন কিছু জানতে না পারলে কনডম ব্যবহার করবেন।
সবচেয়ে নিরাপদ হলো কনডম।