হাইড্রোথেরাপি প্রসব কি? 

2007 views

1 Answers

অনেক মায়েরা কুসুম গরম পানিতে বসলে আরাম বোধ করেন এবং জরায়ুর সঙ্কোচনে ব্যাথা কম অনুভব করেন। ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি বার্থ পুল ব্যবহার করতে পারবেন কিনা। লক্ষ্য রাখবেন পানির তাপমাত্রা ৩৭°সে এর বেশি যেন না হয়।

প্রসবের সময় পানিতে থাকা, আরামের জন্য এবং ব্যাথা প্রশমনের জন্য কার্যকরী হতে পারে। পানি ভাসিয়ে রাখে যা শিথিল হতে সাহায্য করে। প্রসবের সময় উষ্ণ পানিতে শুয়ে থাকা আপনার শরীরে প্রাকৃতিক ব্যাথা প্রশমনকারী হরমোন (এনডরফিন/endorphins) নি:সরণ বাড়ায়, আর এতে করে স্ট্রেস হরমোনগুলো কমে এবং ব্যাথা কমে। এটি পেশীর টান কমাতে এবং দুটি সংকোচনের মাঝখানে আপনাকে শিথিল হতে সাহায্য করতে পারে।

পানিতে প্রসব করা:

  • উল্লেখযোগ্য ব্যাথা প্রশমন করতে পারে
  • ঔষধের এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা কমাতে পারে, বিশেষ করে এপিডুরাল
  • প্রসবের সময় আপনাকে আরো নিয়ন্ত্রণে থাকতে এবং আপনার পেরে উঠার ক্ষমতা দেখে খুশী থাকতে সাহায্য করে
  • ওজনহীন ভাব প্রদান করে – শ্রান্ত পেশীকে শিথিল করে এবং উত্তেজনা প্রশমন করে
  • প্রসবের গতি বাড়ায়
  • আরাম বাড়ায় এবং শক্তি সংরক্ষণ করে।

উপরের অনেক উপদেশ, যেমন সচল থাকা এবং অবস্থান পরিবর্তন, আপনাকে ব্যাথার সাথে মোকাবেলা করতে সাহায্য করবে। কিন্ত কিছু ক্ষেত্রে আপনার ঔষধ লাগতে পারে। এখানে সাধারণ প্রকারের সহজলভ্য ঔষধের তালিকা রয়েছে। ভিন্ন বিকল্প এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আরো তথ্য জানতে, আপনার ধাত্রী বা ডাক্তারের সাথে কথা বলুন।

2007 views