16 views

1 Answers

  • নবজাতককে কোলে তোলার সময় ঝোঁকা যাবে না। পিঠ সোজা রাখুন। শিশুকে কোল থেকে নামিয়ে বিছানায় বা সমতলে রাখতে প্রয়োজনে কারও সাহায্য নিন।
  • শিশুকে বুকের দুধ দেওয়ার সময় পিঠ সোজা রাখুন। এ সময় উপযুক্ত জায়গা বেছে নিন। সোজা হয়ে বসে কোলে বালিশ নিন। এরপর বালিশের ওপর সন্তানকে রেখে দুধ খাওয়াতে পারেন।
  • হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করলে মাংশপেশির টান খানিকটা কমে যায়। প্রয়োজনে কোমরে হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দিতে পারেন।
  • খুব বেশি চলাফেরা করলে কোমরব্যথা আরও বেড়ে যেতে পারে।
  • বিশ্রাম নিন, যখনই সময় পাবেন, একটু ঘুমিয়ে নিন। বিশেষ করে প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টা বিশ্রাম জরুরি।
  • অস্ত্রোপচারের পর প্রচুর পানি খাবেন। ব্যথা যদি দীর্ঘমেয়াদি হয়, তাহলে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
16 views

Related Questions