জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার পরে ২বার মাসিক হয়েছিল কিন্তু এখন হচ্ছেনা এতে কি কোনো গর্ভধারণ এর ঝুকি রয়েছে?
গত অক্টোবর মাসে ৭/৮ তারিখের দিকে জন্মনিয়ন্ত্রণ পিল খেয়েছিলাম। তারপর অক্টোবর মাসের ২৫ তারিখের দিকে এসে আমার মাসিক হয়, যথারিতি নভেম্বর মাসের শেষের দিকে এসেও মাসিক হয়। অনুরুপ ভাবে ডিসেম্বর এর শেষের দিকেও হওয়ার কথা, কিন্তু আজ জানুয়ারি ১০ তারিখ এখনও আমার মাসিক হয়নি।এই ৩মাস সময়ের মাঝে একবারো যৌনমিলন করিনি এর জন্য এখন আমি খুবই চিন্তায় রয়েছি।
আমার কি গর্ভধারণ এর কোনো ঝুকি রয়েছে?
এমতাবস্থায় আমার কি করনীয়? অনুরোধ করে আমার এই দুটি প্রশ্নের জবাব দিবেন।
1 Answers
পূর্বে দুইমাস মাসিক হয়েছে। সেই হিসাবে বর্ণনা অনুযায়ী গর্ভধারণের সম্ভাবনা আছে বলে মনে হয় না। বিভিন্ন শারীরিক বা মানসিক কারণে মাসিকের তারতম্য হতে পারে। এখনো মাসিক না হলে গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ নিবেন।