1 Answers
মহিলাদের যোনির ভিজে ভাব নিয়ে নানা ভুল ধারণা আছে। অনেক সময় অত্যধিক ডিসচার্জের ফলে সমস্যাও হয়। তবে প্রশ্ন হল মহিলাদের যোনিদ্বার সব সময় ভিজে থাকাটা কি স্বাভাবিক? প্রথমত উত্তর হল স্বাভাবিক ভিজে থাকাটাই। যোনি যদি শুকিয়ে যায়, তাহলে তা চিন্তার। নানা যৌন রোগের ইঙ্গিত দেয়। সে ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে হবে।শুধু মাত্র যৌন সঙ্গমের সময়েই যে যোনি ভিজে থাকবে, তা নয়। বরং মহিলাদের যৌনাঙ্গ প্রায়শই লুব্রিকেট হতে থাকে। ভ্যাজাইনার দেওয়ালের কোষগুলির মধ্যে তরল পদার্থ উৎপন্ন হওয়ার ফলে এটা হয়। যৌনাঙ্গের সুস্থতা বজায় রাখার জন্য এবং মসৃণ ও আনন্দদায়ক যৌন মিলনের জন্য ভ্যাজাইনাল ফ্লুয়িড দরকার। কিন্তু এই ভিজে ও স্যাঁতস্যাঁতে ভাব বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। হরমোনের স্তর ও এতে ওঠা-নামা হলে যৌনাঙ্গের ভিজে ভাব প্রভাবিত হতে পারে। তবে অত্যধিক পরিমাণে তরল পদার্থ উৎপন্ন হলে তা যৌনাঙ্গের সংক্রমণের ইঙ্গিত দেয়। সে ক্ষেত্রে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy