মনুষ্য জাতির উপর আমার যদি প্রীতি থাকে তবে আমি অন্য সুখ চাহিনা : ভাবসম্প্রসারণ?
1 Answers
মনুষ্য জাতির উপর আমার যদি প্রীতি থাকে তবে আমি অন্য সুখ চাহিনা
মূলভাব : স্নেহ ভালোবাসা প্রেমপ্রীতিময় জীবনই নান্দনিক জীবন। মানবপ্রীতির মত এমন অনাবিল আনন্দ আর কিছুতেই নেই। তাই ভালোবাসা ও সহানুভূতি দিয়েই মানুষের হৃদয় জয় করে নেওয়া যায়।
সম্প্রসারিত ভাব : মানবজীবনের প্রকৃত সার্থকতা এখানেই। স্নেহ-প্রেম-প্রীতি-ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মানুষ তা পেতেও যেমন ইচ্ছা করে, দিতেও তেমনি ইচ্ছা করে। তবে দেওয়া-নেওয়া ও চাওয়া-পাওয়ার মধ্যে পার্থক্য আছে। কারণ, এ জগতে অধিকাংশ মানুষ যা পেতে চায়, তা দিতে চায় না। এখানেই দেখা দেয় দেওয়া-নেওয়া ও চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব। কিন্তু এ সবের মধ্যে যারা মহৎ ও বিশাল হৃদয়ের অধিকারী, তারা পাওয়ার চেয়ে দেওয়ার প্রতিও বেশি আগ্রহী। স্নেহ-প্রেম-প্রীতি ও ভালোবাসাই তাদের দেওয়ার বিষয়। তারা মনে করেন, মানুষের ভালোবাসার মধ্যেই জীবনের প্রকৃত সুখ নিহিত আছে। তাই তারা হৃদয়ের স্বতঃস্ফুর্ত স্নেহ ভালোবাসা দিয়েই মানুষের হৃদয় জয় করে নেন। জীবনের অন্য স্থল সুখের প্রতি তাদের বিশেষ আগ্রহ নেই। তারা মনে করেন, প্রকৃত সুখ রয়েছে মানব প্রেমের মধ্যে। উদারচিত্ত ও কল্যাণকামী ব্যক্তিরা মানুষের সুখ-দুঃখকে নিজের করে নেন। ব্যক্তির সুখ নয়, সমষ্টির সুখই তাদের একমাত্র কাম্য। মানুষকে ভালোবেসেই তারা সুখী।
তাই বলা যায়, যারা মানুষকে ভালোবাসতে জানেনা, তারা প্রকৃত মানুষ হতে পারেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy