1 Answers
শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন সম্রাট বলা হয় থাকে। তিনি সপ্তম শতাব্দীতে বাংলাতে রাজত্ব করেন। যদিও তাঁর রাজত্বের সময়কাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য আছে।
সম্রাট শশাঙ্কের রাজত্বে আমাদের সুজলা সুফলা শস্যশ্যামলা বাংলার নাম ছিল গৌড়বঙ্গ এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ন নামক একটি স্থানে যা এখন ভারতের বাংলা রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত।
এই অঞ্চলের কাছাকাছি রক্তমৃত্তিকা নামক একটি বৌদ্ধ মহাবিহার আছে যা এক কালে বজ্রায়ান বৌদ্ধ পণ্ডিতদের জ্ঞানার্জনের অন্যতম কেন্দ্রস্থল ছিল। স্থানটি এখন রাজবাড়ী ডাঙ্গা নামেও পরিচিত। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমন বিবরণে এই মহাবিহারটিকেই লোচোমিচি নামে উল্লেখ করেন। ইতিহাসে ফিরে যেতে যাদের খুব ভালো লাগে তারা একবার বাংলার এই পুরাতন রাজধানী ঘুরে আসতে পারেন।