তাহাজ্জুদ নামাজ ও ফজরের সুন্নত?
যেহেতু ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়ার বিধান রয়েছে তাহলে কি ফজরের আজান দেওয়ার পর প্রথমে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ এবং তারপর দুই রাকাত ফজরের সুন্নত নামাজ পড়া যাবে কি?
39 views
1 Answers
মধ্যরাতের পরে বা রাতের দুই-তৃতীয়াংশ অতিবাহিত হলে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শুরু হয়। রাত দুইটার পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত। আপনি নামাজের সময়সূচি দেখে তাহাজ্জুদের ওয়াক্তের শেষ ও শুরু দেখে নামাজ আদায় করতে পারবেন। আপনার উল্লিখিত প্রশ্নে ফজরের আজান হওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ নেই।
39 views
Answered