আজানের সাথে সেহরি খাওয়া শেষ হলে কি রোজা হয়?
তাহাজ্জুত নামাজের পর প্রচন্ড ঘুম আসে,,ঘুমিয়ে পরি,, ঘুম ভেংগে দেখি বেশি সময় নেই,, এদিকে খাবার খেয়ে ঔষধ খেতে হবে অনেকগুলো,, খাবার খাওয়া ঔষধ খাওয়া শেষ আজান ও শেষ তাহলে কি আমার রোজা হবে?
52 views
1 Answers
সুবহে সাদিক হওয়া এবং সেহরির ওয়াক্ত বাকি থাকার ব্যাপারে সংশয়যুক্ত সময়ে পানাহার করা মাকরূহ (আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে আজান ও সেহরির মাঝে কয়েক মিনিট বিরতি দেয়া হয়। সংশয়যুক্ত সময় বলতে ওই সময়টাকে ধরা যায়)। তবে এ সময়ে খাওয়া দ্বারা রোজা সহিহ হয়ে যাবে। আহসানুল ফতোয়া, খণ্ড-৪, পৃষ্ঠা-৪৩২. আল ফিকহুল হানাফি ফি ছাওবিহিল জাদিদ, খণ্ড-১, পৃষ্ঠা-৪৩৩)।
52 views
Answered